1 Answers

উদ্দীপকে 'পল্লিসাহিত্য' প্রবন্ধে পল্লিগানের বর্ণনা রয়েছে। পল্লিসাহিত্যের অন্যতম সম্পদ হলো 'পল্লিগান'।

পল্লিসাহিত্যের এই গানগুলো অমূল্য রত্নবিশেষ। এগুলো বাঙালি জাতির ঐতিহ্য। তাই পল্লিগান সংগ্রহ ও সংরক্ষণ একান্ত জরুরি।

পল্লির অমূল্য রত্ন পল্লিসাহিত্য। বর্তমানে পল্লিসাহিত্যের প্রায় সব উপাদান সময়ের স্রোতে ভেসে গেছে। তবে এখনও যা আছে সেগুলোই পল্লির প্রাণ। মানবপ্রেম, ঈশ্বরপ্রেম ও দেশপ্রেমের বাণী সমৃদ্ধ এসব গান সাধারণ মানুষের মন জুড়ায়। পল্লিসাহিত্য সম্পদের ভান্ডারে বিচিত্র ধরনের পল্লিগান আছে। জারি, সারি, ভাটিয়ালি, মারফতি প্রভৃতি অতুলনীয়। উদ্দীপকে বন্ধুরা মাঝির কণ্ঠে ভাটিয়ালি গান শুনে একেবারে মুগ্ধ। তারা শহরে ডিভিডি খুঁজতে গিয়ে বিশাল এক পল্লিগানের জগৎ আবিষ্কার করে। বন্ধুরা আলোচনা করে সেগুলো সংরক্ষণের উপায় খুঁজতে থাকে। এগুলো হারিয়ে যাওয়ার কারণ হলো আমরা নিজেদের সংস্কৃতি ভুলে অন্যের সংস্কৃতিতে বেশি আগ্রহী। আর এই সংস্কৃতি সম্পদগুলো বাঁচিয়ে রাখা এবং সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

6 views

Related Questions