1 Answers
উদ্দীপকটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধে বর্ণিত পল্লিসাহিত্য হিসেবে মৈমনসিংহ গীতিকার গুরুত্বের দিকটিকে নির্দেশ করে।
পল্লিবাংলার প্রতিটি জিনিসে পল্লিসাহিত্যের উপকরণ ছড়িয়ে রয়েছে। রূপকথা, উপকথা, প্রবাদ-প্রবচন, ডাক ও খনার বচন ইত্যাদি যেমন পল্লিসাহিত্যের অমূল্য সম্পদ তেমনই জারি-সারি, মুর্শিদি, পল্লিগীতি ইত্যাদি গান পল্লিসাহিত্যকে করে সমৃদ্ধ।
উদ্দীপকে পল্লিসাহিত্যের অমূল্য সম্পদ মৈমনসিংহ গীতিকার কথা বলা হয়েছে। লেখকের মতে পাঠক সমাজ এই গ্রন্থটিতে এক নতুন রাজ্যে প্রবেশ করে। এই মৈমনসিংহ গীতিকা থেকে আমরা মালঞ্চমালা, শঙ্খমালা, কাঞ্চনমালা ও পুষ্পমালার কথা জানতে পারি। 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও মৈমনসিংহ গীতিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রাবন্ধিক এ প্রবন্ধে বলেছেন ডক্টর দীনেশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করে দেখিয়েছেন সাহিত্যের কী এক অমূল্য খনি বাংলার বুকে লুকিয়ে রয়েছে। সাহিত্যরসিক রোমাঁ রোলাঁ পর্যন্ত ময়মনিসংহের মদিনা বিবির সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। প্রবন্ধের এই দিকটির প্রতিই উদ্দীপকটি নির্দেশ করেছে।