1 Answers
মিতুর এ গানগুলো এতদিন না শোনার কারণ হলো শহুরে গানের প্রভাব। এ বিষয়টি 'পল্লিসাহিত্য' প্রবন্ধে উত্থাপিত হয়েছে।
একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতি এক দিনে তৈরি হয় না। ধীরে ধীরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে একটি জাতির তার অস্তিত্বের বিকাশ ঘটায়। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো মূল্যে নিজের শিকড় ধরে রাখা উচিত।
একটি জাতির ঐতিহ্য ও সংস্কৃতি এক দিনে তৈরি হয় না। ধীরে ধীরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে একটি জাতির তার অস্তিত্বের বিকাশ ঘটায়। যেকোনো পরিস্থিতিতে, যেকোনো মূল্যে নিজের শিকড় ধরে রাখা উচিত।
আধুনিক সমাজে পল্লিসাহিত্যের কোনো উপাদান সম্পর্কেই মানুষ অবগত নয়। আধুনিকতার ছোঁয়ায় এগুলো লোপ পাচ্ছে। দিন দিন মানুষ নিজের অস্তিত্ব ভুলতে বসেছে। পল্লিসাহিত্যের উপাদানগুলোকে মানুষ এখন অবহেলার দৃষ্টিতে দেখছে। যার ফলে নতুন প্রজন্ম এগুলো থেকে অনেক দূরে সরে যাচ্ছে। উদ্দীপকের মিতুর এই গানগুলো এতদিন না শোনার কারণও তাই। আলোচ্য প্রবন্ধে লেখকও উল্লেখ করেছেন, পল্লিগানগুলোকে এখন চাষাদের গান বলে আখ্যায়িত করা হয়। শহুরে গানের প্রভাবে পল্লিগান বিলুপ্ত হচ্ছে। তাই 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আলোকে বলা যায় যে, শহুরে গানের প্রভাবেই মিতু এতদিন এই গানগুলো শোনেনি।