1 Answers

"উদ্দীপকের দাদির মতো রূপকথার গল্পগুলোর প্রতি আমাদের অনাগ্রহই পল্লিসাহিত্য হারিয়ে যাওয়ার জন্য দায়ী।"- মন্তব্যটি যথার্থ।

পল্লিসাহিত্য আমাদের অমূল্য সম্পদ। বাঙালির এই প্রাণের সম্পদ আজ অবহেলা-অনাদরে হারিয়ে যেতে বসেছে। এর গুরুত্ব অনুধাবন করে এগুলোর সংরক্ষণ ও সম্প্রসারণে সবাইকে তৎপর হতে হবে।

উদ্দীপকে দাদির মনোভাবে পল্লিসাহিত্যের প্রতি অবহেলা প্রকাশ পেয়েছে। তার নাতি মাহমুদ রূপকথা শুনতে চাইলে তিনি মনে না থাকার অজুহাতে এড়িয়ে যান এবং হিন্দি সিরিয়াল দেখার পরামর্শ দেন। এই দিকটি 'পল্লিসাহিত্য' প্রবন্ধেও আলোচনা করা হয়েছে। এখানে লেখক পল্লিসাহিত্য হারিয়ে যাওয়ার জন্য আমাদের উদাসীনতা ও অনাদরকে দায়ী করেছেন। উদ্দীপকের দাদির কর্মকাণ্ডে তা লক্ষ করা যায়।

'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিসাহিত্য হারিয়ে যাওয়ার কারণগুলো তুলে ধরেছেন। তাঁর মতে পল্লিসাহিত্যের কিছু অংশ এখনও আছে। সময়ের ও রুচির পরিবর্তনে সেটুকুও অনাদৃত হয়ে ধ্বংসের পথে এসে দাঁড়িয়েছে। উদ্দীপকের দাদির কর্মকান্ডে এই দিকটি প্রতিফলিত হয়েছে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

4 views

Related Questions