1 Answers

"সজলের মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের মূল সুরটিই ধ্বনিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ।

লোকসাহিত্যের নানা উপাদান এদেশের মানুষের প্রাণের সঙ্গে মিশে আছে। মানুষের জীবনযাপনের এসব উপাদান মানুষের অস্তিত্ব। পল্লিসাহিত্যের এসব উপাদান রক্ষা করা অত্যন্ত জরুরি।

'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিসাহিত্যের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করেছেন। লেখক এখানে এদেশের ঐতিহ্যবাহী পল্লিসাহিত্যের বিরাট ভাণ্ডারের কথা বলেছেন। আজ উপযুক্ত গবেষক এবং আগ্রহী সাহিত্যিক বা সংগ্রাহকের অভাবে তা বিলুপ্তির পথে। তিনি মনে করেন এই অমূল্য সম্পদগুলো সংগ্রহ করা নিতান্ত প্রয়োজন। তাই তিনি পল্লিসাহিত্যের ইতিহাস ও ঐতিহ্য আমাদের সামনে তুলে ধরেছেন। উদ্দীপকের সজলের মনোভাবে আলোচ্য প্রবন্ধের মূল সুরটিই ধ্বনিত হয়েছে। কারণ সে পল্লিসাহিত্যের অমূল্য সম্পদ লোকসংগীতের প্রতি প্রবল অনুরাগী। সে এই সম্পদের গুরুত্ব অনুধাবন করেছে এবং সাধ্যমতো তা সংগ্রহ করার ইচ্ছা পোষণ করেছে।

'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিসাহিত্যের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বলেছেন। তিনি এখানে সম্পদগুলো সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। উদ্দীপকের সজলের মনোভাবে 'পল্লিসাহিত্য' প্রবন্ধের লেখকের এই আহ্বানের সাড়া লক্ষ করা যায়। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

5 views

Related Questions