1 Answers
প্রতিষ্ঠানটি শ্রমিকদের জন্য অভার টাইম, সিস্টিং পদ্ধতি, এককালীন বা প্রজেক্টের জন্য নতুন কর্মী নিয়োগ করে নির্ধারিত সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে।
উদ্দীপকের মি. কেরি একটি পোশাক কারখানার পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ কাজের সাথে জড়িত। তিনি ২০১৫ সালে ১২ লক্ষ পিচ্ শার্ট তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। নিয়োজিত শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে ৩০ জুন পর্যন্ত 'মাত্র ৪ লক্ষ পিচ প্যান্ট তৈরিতে সক্ষম হয়। পরিচালনা পর্ষদ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের কোনো অবহেলার প্রমাণ খুঁজে পাননি।
এমতাবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নতুন করে কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারেন। প্রতিষ্ঠানটি শ্রমিকদের জন্য অভার টাইমের ব্যবস্থা করে কার্যঘণ্টা বাড়াতে পারেন। প্রয়োজনে এককালীন বা প্রজেক্টের জন্য নতুন কর্মী নিয়োগ করে এবং সিন্টিং পদ্ধতির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন।