1 Answers
'ব্যবসায় সম্প্রসারণ বাসুদেবকে আর্থসামাজিকভাবে উন্নতির অবস্থানে নিয়ে যাবে'- উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।
ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশায় উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ করে থাকে। উদ্যোক্তার উদ্যোগ গ্রহণের ফলে নিজের জন্য ও সমাজের অন্যান্যদের জন্যও কর্মসংস্থান সৃষ্টি করে এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখে। সম্পদ বৃদ্ধির মাধ্যমে উদ্যোক্তা জাতীয় ও নিজের সম্পদের উন্নয়ন সাধন করে। তাছাড়া কেবল মুনাফা অর্জনই নয় ব্যবসায় উদ্যোগ সামাজিক উন্নয়নে দায়বদ্ধতার সাথে কাজ করে।
উদ্দীপকে দেখা যায়, বাসুদেব একটি মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস-এ প্রশিক্ষণ নিয়ে একটি অটোমোবাইল গ্যারেজ প্রতিষ্ঠা করেন। তার ব্যবসায়টি বেশ লাভজনক হওয়ায় তিনি ধীরে ধীরে তা সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। তার ব্যবসায় সম্প্রসারণের ফলে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিক ও সামাজিক আয় বৃদ্ধি পাবে। জীবনাযাত্রার মান উন্নত হবে। তাছাড়া জাতীয় আয়েও ইতিবাচক প্রভাব পড়বে। মূলত বাসুদেবের ব্যবসায় সম্প্রসারণের ফলে আর্থ-সামাজিক উন্নতি ঘটবে। আর এ উন্নতির পেছনে বাসুদেবের বিশেষ অবদানের কারণে সমাজে তার সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি পাবে যা তাকে আরও উন্নততর অবস্থানে নিয়ে যেতে সহায়তা করবে।
তাই বলা যায়, ব্যবসায় সম্প্রসারণ বাসুদেবকে আর্থসামাজিকভাবে উন্নততর অবস্থানে নিয়ে যাবে- উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।