1 Answers

فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ   আয়াতটি দারা কুরানের কিয়াসের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে।

আলোচ্য আয়াতের অর্থ হলো- 'অতএব, হে দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষেরা! তোমরা চিন্তা-গবেষণা করো' (সুরা আল-হাশর: ২)। এখানে চিন্তা-গবেষণা বলতে কোনো সমস্যার সমাধানে কুরআন- হাদিসের গভীর অধ্যয়ন ও যুক্তিসম্মত বিচার-বিশ্লেষণকে বোঝানো হয়েছে। এর ভিত্তিতেই কিয়াস সাধিত হয়। তাই এ আয়াতটির তাৎপর্য অনেক।

উদ্দীপকে U ইয়াবা অবৈধ বিষয়ে T এর বক্তব্যের সমর্থনে আলোচ্য আয়াতটি পাঠ করে শোনায়। অর্থাৎ এক্ষেত্রে কিয়াস সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ সে স্মরণ করিয়ে দিয়েছে। আলোচ্য আয়াতটি চিন্তা-গবেষণার পাশাপাশি আমাদেরকে শিক্ষা গ্রহণেরও নির্দেশ দেয়। রাসুলুল্লাহ (স) ও আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতার জন্য আল্লাহ তায়ালা ইহুদিদের শাস্তি দিয়েছিলেন। এ শাস্তি শুধু তাদের জন্য নির্ধারিত ছিল না। পরবর্তীকালে যে বা যারাই এ কাজে লিপ্ত হবে তাদের জন্যও ঐ একই শাস্তি কার্যকর হবে। কিন্তু আল্লাহ তায়ালা কুরআন মাজিদে সে কথা না বলে উল্লেখিত আয়াতের মাধ্যমে শিক্ষা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আর আল্লাহর এই নির্দেশের মধ্য দিয়েই রাসুল (স) এর যুগেই কুরআন-হাদিসের পাশাপাশি শরিয়তের উৎস হিসেবে কিয়াসের যাত্রা শুরু হয়। তাই বলা যায়, উক্ত আয়াতটি খুব বেশি গুরুত্ব বহন করে।

পরিশেষে বলা যায়, কিয়াসের ঘোষণা বা ইঙ্গিত প্রকাশিত হওয়ায় আলোচ্য আয়াতটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এটির যথার্থতা সন্দেহাতীত।

4 views

Related Questions