1 Answers
فَاعْتَبِرُوا يَا أُوْلِي الْأَبْصَارِ - আয়াতটি দ্বারা আল-কুরআনে কিয়াসের প্রতি ইঙ্গিত প্রদান করা হয়েছে। আলোচ্য আয়াতের অর্থ হলো- 'অতএব, হে দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষেরা! তোমরা চিন্তা-গবেষণা কর' (সুরা আল-হাশর: ২)। এখানে চিন্তা-গবেষণা বলতে কোনো সমস্যার সমাধানে কুরআন- হাদিসের গভীর অধ্যয়ন ও যুক্তিসম্মত বিচার-বিশ্লেষণকে বোঝানো হয়েছে। আর এর ভিত্তিতেই কিয়াস সাধিত হয়। তাই এ আয়াতটি দ্বারা কিয়াসের প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে।
4 views
Answered