1 Answers
আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনার অন্যতম মাধ্যম সালাত ও ধৈর্যধারণ। মৌলিক ইবাদতগুলোর মধ্যে সর্বপ্রথম হলো- সালাত। এটি আল্লাহ ও বান্দার মধ্যে যোগসূত্র স্থাপনকারী। বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়ায় তখন সে তার প্রভুর সবচেয়ে কাছে অবস্থান করে। আবার ধৈর্যধারণ মুমিনের একটি বিশেষ গুণ। আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের পছন্দ করেন। সুতরাং মানুষের উচিত হলো ধৈর্যসহকারে সালাতে তার সমস্ত অনুযোগ প্রভুর কাছে পেশ করা। আল্লাহ তায়ালা বলেন- 'তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো' (সুরা বাকারা: ৪৫)। আল্লাহ ধৈর্যসহকারে সালাতের মধ্যকার একান্ত মিনতি খুবই পছন্দ করেন।
6 views
Answered