1 Answers

উদ্দীপকে উল্লিখিত উক্তিটি হলো, 'রোগ হওয়ার পূর্বেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করা উত্তম'।

সঠিকভাবে রোগ, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিবছর এদেশে বহু গবাদিপশু মারা যায়। রোগ প্রতিরোধ ব্যবস্থা হলো ঐ ধরনের ব্যবস্থা যা রোগের জীবাণুকে সংক্রমণে বাধা দেয়।

বাংলাদেশে গবাদিপশু পালনে প্রধান অন্তরায় হচ্ছে রোগ-বালাই। গবাদিপশু রোগাক্রান্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই তা মহামারী আকার ধারণ করে এবং প্রতিকার ব্যবস্থা তেমন ফলপ্রসূ হয় না। এতে করে খামারিরা ক্ষতিগ্রস্ত হন। যথাযথ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করলে গবাদিপশু রোগমুক্ত থাকবে বা রোগের প্রতিকার ব্যবস্থার আশানুরূপ ফল পাওয়া সম্ভব হবে। এতে করে খামার মালিক বেশি লাভবান হবেন, পাশাপাশি কর্মসংস্থান বাড়বে। বাজারে চাহিদা বেশি থাকবে এবং মানুষের আমিষজাত খাদ্যের ঘাটতি পূরণ হবে। সর্বোপরি খামার লাভজনক হবে।

অতএব বলা যায়, অর্থনৈতিকভাবে লাভবান হতে হলে রোগ হওয়ার পূর্বেই তার প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

10 views

Related Questions