ইসলামিক জীবনধারায় মাওলানা আব্দুর রশিদের শেষোক্ত উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
'হাদিসকে বাদ দিয়ে কুরআন অনুযায়ী আমল করা অসম্ভব'। ইসলামি জীবনধারায় মাওলানা আব্দুর রশিদের এ উক্তিটি যথার্থ। ইসলামি জীবন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো কুরআন ও হাদিস। ইসলামের অপরিহার্য অংশ হলো হাদিস। মহান আল্লাহ হাদিসের অপরিহার্যতা ঘোষণা করে বলেন-
'রাসুল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকে' (সূরা আল-হাশর, আয়াত ৭)। হেদায়েত লাভের অন্যতম মাধ্যম হলো হাদিস। যে হাদিসের নির্দেশ অনুযায়ী চলবে সে হেদায়েত লাভ করবে।
ইসলামি জ্ঞান-বিজ্ঞানের অন্যতম প্রধান উৎস হলো হাদিসের জ্ঞান। মানুষ জীবনে চলার পথে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতেই পারে। মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিকভাবে উদ্ভূত সব সমস্যার সমাধান দিতে হাদিস অপরিহার্য ভূমিকা পালন করে। হাদিস মুসলমান জাতির জন্য জীবন চলার অন্যতম উপকরণ। ইসলামি জীবনধারার অন্যতম শর্ত হলো আল্লাহর বন্দেগি বা ইবাদত করা। এ ইবাদত কীভাবে করতে হবে তার পূর্ণাঙ্গ নীতিমালা প্রদান করেছে হাদিস। একজন মুসলমানের সামগ্রিক আচার-আচরণ কেমন হবে তা পরিষ্কারভাবে বর্ণনা করেছে হাদিস। আর মহানবি (স) ছিলেন পরিচ্ছন্ন আচার- আচরণের বাস্তব প্রতিকৃতি। সুতরাং ইসলামি জীবনধারায় প্রত্যেক মুসলমানের জীবনাচরণ নিয়ন্ত্রিত হবে হাদিসের আলোকে।
মাওলানা আব্দুর রশিদের বক্তব্যে ইসলামিক জীবনব্যবস্থায় হাদিসের অপরিহার্যতা ফুটে উঠেছে। সুতরাং তার সর্বশেষ উক্তিটি যথার্থ ও তাৎপর্যপূর্ণ।