1 Answers
আমি মাওলানা আবদুর রশিদের বক্তব্য অর্থাৎ 'ব্যবসায়ের ক্ষেত্রে কেন, জীবন পরিক্রমার কোনো ক্ষেত্রেই এ ধরনের প্রতারণাপূর্ণ কর্ম কাম্য নয়'- এর সাথে একমত। প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষা জঘন্য। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কেননা ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। এ কারণে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতারণা করা নিষিদ্ধ।
উদ্দীপকের মাওলানা আবদুর রশিদ ব্যবসাসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতারণা করা কাম্য নয় বলে উল্লেখ করেছেন। মাওলানা সাহেবের বক্তব্য পুরোপুরি যুক্তিযুক্ত। কেননা ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসা-বাণিজ্য, লেনদেন, আচার- ব্যবহার ও আর্থ-সামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা জায়েজ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না। সত্য- মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না এবং জেনেশুনে সত্য গোপন করো না' (সুরা আল বাকারা, আয়াত-৪২)।
উপরের আলোচনায় প্রতীয়মান হয় যে, জীবনের কোনো ক্ষেত্রেই প্রতারণা করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে বৈধ নয়।