1 Answers

নাহিদ সাহেবের চিন্তা-চেতনা কুরআন-সুন্নাহর পরিপন্থি। নাহিদ সাহেব একজন ধর্মভীরু লোক। মুসলমান হিসেবে তার সমাজে প্রতিষ্ঠা হবার বাসনা অত্যন্ত চমৎকার। কিন্তু ইবাদতে বিঘ্ন ঘটবে আশঙ্কায় চিরকুমার থাকার চিন্তা-চেতনা পূর্ণাঙ্গ মুসলমানের নয়।

আল্লাহ তায়ালা পরিবার গঠনের প্রতি পবিত্র কুরআনে অনেক তাগিদ দিয়েছেন এবং বিয়ে করে সংসারী হওয়ার প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ বলেন, 'মহিলাদের মধ্যে যাদেরকে পছন্দ হয় তাকে বিয়ে করো' (সুরা আন নিসা: ৩)। অন্যত্র আল্লাহ তায়ালা পারিবারিক জীবনকে পূত-পবিত্র জীবনের রক্ষাকবচ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, 

قَدْ أَفْلَحَ مَنْ زَكَاهَا 

অর্থ: সেই সফল হয়েছে যে পবিত্রতা ও পরিশুদ্ধ জীবনের অধিকারী হয়েছে। নাহিদ সাহেব যে রাসুল (স)-এর সুন্নাহের পরিপন্থি কাজ করতে যাচ্ছিলেন তার প্রমাণ হলো, রাসুল (স) বলেন, বিবাহ আমার সুন্নাত। অতএব যে আমার সুন্নাতকে অগ্রাহ্য করবে সে আমার উম্মত নয়। (ইবনে মাজাহ)

অতএব নাহিদ সাহেবের চিন্তা-চেতনা কুরআন ও সুন্নাহর পুরোপুরি বিরোধী।

4 views

Related Questions