1 Answers

ব্যাক্তির চিন্তাচেতনা সমাজকে নানাভাবে প্রভাবিত করে। সুবিরের ক্ষেত্রে সমাজে এরূপ প্রভাবের চিত্র লক্ষ করা যায়।

ব্যক্তি বা প্রতিষ্ঠান যাই হোক না কেন, এদের নিজ নিজ ভূমিকা ও কাজের ফলে সমাজে পরিবর্তন আসে। আমরা একক বা সম্মিলিত উদ্যোগে যেসব কাজ করি, সেগুলো কিছু না কিছু ফলাফল বয়ে আনে, যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এভাবে নিরক্ষরতা দূরীকরণে আমরা যদি ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবে নিজ নিজ এলাকায় কাজ করি, তা অবশ্যই সমাজ পরিবর্তনে ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

উদ্দীপকে উল্লিখিত সুবির শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও গ্রামের মানুষের কল্যাণে পাঠশালা নির্মাণ করে যে নিদর্শন সৃষ্টি করেছেন, তা সত্যিই নাগরিকের ব্যক্তিত্ব বিকাশ ও মূল্যবোধ জাগ্রতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুবিরের চিন্তা চেতনা সমাজের জ্ঞানী-গুনীদের সমতুল্য।

5 views

Related Questions