মাওলানা আতাহার আলীর উক্ত ঘটনার সাথে কোন ইমামের জীবনের ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
মাওলানা আতাহার আলীর উক্ত ঘটনার সাথে ইমাম মালিক (র) এর জীবনের ঘটনার সাদৃশ্য রয়েছে।
১৪৫ হিজরিতে (৭৬২ খ্রিষ্টাব্দে) হযরত আলী বংশীয় মুহাম্মদ ইবন আব্দুল্লাহ বাগদাদের খলিফা আল মনসুরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং এক পর্যায়ে নিজেকে মদিনার শাসকরূপে প্রতিষ্ঠা করার প্রয়াস পান। মুহাম্মদ ইবন আব্দুল্লাহর পক্ষে ইমাম মালিক সক্রিয় অবস্থান না নিলেও তার বিদ্রোহের সাথে তাকেও জড়িত করা হয়। পরবর্তীতে উক্ত বিদ্রোহ ব্যর্থ হয়ে গেলে খলিফা মনসুরের চাচাতো ভাই ও মদিনার গভর্নর জাফর ইবন সুলায়মান কর্তৃক ইমাম মালিক বেত্রাঘাতে দণ্ডিত হন। এতে তিনি কাঁধে ও হাতে মারাত্মক আঘাত পান। এমনকি এ আঘাতের ফলে তিনি সালাতে বুকের ওপর হাত পর্যন্ত বাঁধতে পারতেন না। সালাতে দুহাত না বেঁধে বরং ছেড়ে দিয়ে সালাত আদায় করতেন। অবশ্য খলিফা মনসুর পরে তার ভুল বুঝতে পারেন এবং হজ করতে এসে মদিনায় ইমামের সঙ্গে সাক্ষাৎ করেন।
মাওলানা আতাহার আলীর জীবনেও অনুরূপ ঘটনার প্রতিফলন দেখা যায়। তাকে পুলিশ নাশকতাকারী হিসেবে গ্রেফতার করে নির্যাতন করে। কিন্তু আতাহার আলী এর সাথে সম্পৃক্ত ছিলেন না। পরবর্তীতে পুলিশ ভুল বুঝতে পেরে তাকে মুক্তি দেয়।