মাওলানা নেছারুদ্দিনের সাথে ভারতবর্ষের কোন বিখ্যাত সুফির সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)
1 Answers
মাওলানা নেছারুদ্দীনের সাথে ভারতবর্ষের বিখ্যাত সুফি শায়খ আহমদ সিরহিন্দ (র) এর কর্মকাণ্ডের সাদৃশ্য রয়েছে। হযরত শায়খ আহমদ সিরহিন্দ (র) ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম, ধর্মীয় নেতা, বিখ্যাত সংস্কারক ও সাধক। তিনি নকশবন্দিয়া তরিকার বিখ্যাত সুফি সাধক। তিনি নকশবন্দিয়া তরিকাকে যুগোপযোগী সংস্কার করে মুজাদ্দিদিয়া তরিকা প্রবর্তন করেন। এজন্য তাকে মুজাদ্দিদে আলফে সানি বলা হয়। তিনি ছিলেন একজন সংস্কারক। তার সময় উপমহাদেশে ব্যাপকভাবে শিরক, বিদাআত ও কুসংস্কারের প্রচলন ছিল।
কিন্তু এসব কুসংস্কার দূর করে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠা করতে আপ্রাণ চেষ্টা করেন। তিনি ভারতে অসংখ্য মসজিদ, মাদ্রাসা ও খানকাহ প্রতিষ্ঠা করেন। ছারছীনা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর ছিলেন বাংলাদেশ তথা উপমহাদেশের প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা নেছারুদ্দীন (র)। তিনি ছারছীনায় মসজিদ, মাদ্রাসা ও দরবার প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় ব্রতী হন। তিনি ইসলাম প্রচারের মাধ্যমে বরিশালসহ সমগ্র বাংলাদেশে কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেন। সুতরাং ইসলাম প্রচার ও ধর্মীয় সংস্কারে মাওলানা নেছারুদ্দিনের সাথে মুজাদ্দিদে আলফে সানি (র) এর ইসলাম প্রচার ও সমাজ সংস্কারের সাদৃশ্য রয়েছে।