1 Answers

উদ্দীপকের বর্ণিত শ্যামলপুর ও কমলগঞ্জের মধ্যকার বৈষম্যের সাথে বাংলাদেশের ইতিহাসের পূর্ব বাংলার প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যের সাদৃশ্য রয়েছে।

পূর্ব পাকিস্তান ও পশ্চিম পকিস্তান ছিল পাকিস্তান রাষ্ট্রের দুটি অঞ্চল। শুরু থেকেই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের প্রতি বৈষম্যমূলক আচরণ করে আসছিল। পাকিস্তানের মোট রপ্তানির ফলে যে অর্থ আসতো, তাতে পূর্ব পাকিস্তানের অবদান ছিল অনেক বেশি। কিন্তু পূর্ব পাকিস্তানের অর্জিত এ বৈদেশিক মুদ্রা দ্বারা পশ্চিম পাকিস্তান শিল্প গড়ে উঠত। সব গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হতো পশ্চিম পাকিস্তানে। পাকিস্তানে শাসকগোষ্ঠীরা পশ্চিম পাকিস্তানের উন্নয়নে সব সময় বিভোর থাকত। পূর্ব পাকিস্তানের প্রতি তাদের কোনো খেয়াল ছিল না। চাকুরিতে নিয়োগের ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানের আধিপত্য বিরাজমান ছিল।

উদ্দীপকে বর্ণিত শ্যামলপুরে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে যা অর্থ উপার্জিত হয় তার সবটাই কমলগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে ব্যয় হয়। এ ঘটনাটি উপরের আলোচিত পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিমের পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্যের কথা মনে করিয়ে দেয়।

তাই এটা সুস্পষ্ট যে, উদ্দীপকে দ্বারা পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণকেই নির্দেশ করা হয়েছে।

6 views

Related Questions