1 Answers
উদ্দীপকটিতে বর্ণিত পদ্ধতির সাথে ই-কমার্সের G2B পদ্ধতির মিল রয়েছে।
তথ্য ও প্রযুক্তির যুগে অত্যন্ত অত্যাধুনিক একটি পদ্ধতি হলো ই- কমার্স। ইলেক্ট্রনিক পদ্ধতিতে পণ্যদ্রব্য ও সেবা ক্রয় বিক্রয় করাকেই ই-কমার্স বলে। এক্ষেত্রে গ্রাহক ঘরে বসে বিশ্বের যেকোনো স্থান থেকে পণ্যদ্রব্য ক্রয় করতে পারে এবং বিক্রেতা ইলেক্ট্রনিক সিস্টেমে অর্থের বিনিময়ে উক্ত পণ্য গ্রাহকের কাছে হস্তান্তর করে। ই-কমার্সের মাধ্যমে পণ্য ক্রয়বিক্রয় পদ্ধতিতে অর্থপরিশোধ হয়। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে। এখানে সুনির্দিষ্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
উদ্দীপকে বর্ণিত ই-কমার্সের Government to Business (G2B) পদ্ধতির সাথে সাদৃশ্য রয়েছে বলে মনে হয়। কেননা সরকার কোনো ব্যবসায়ীর সাথে পণ্য বিনিময় চুক্তি করলে তাকে G2B বলা হয়। উদ্দীপকটিতে সরকার ব্যবসায়ী মাহীরের কাছ থেকে বিদ্যুৎ, পানি, গ্যাস ও টেলিফোন বিল গ্রহণ করছে। সুতরাং আমরা বলতে পারি এখানে সরকারের সাথে লেনদেন হচ্ছে ব্যবসায়ীর, যেখানে মধ্যস্থকারী হিসাবে ব্যাংক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে।