1 Answers

জনাব আব্দুস বাসেদের সাথে ইমাম আবু হানিফা (র) এর জীবনের ঘটনার সাদৃশ্য রয়েছে। ৭৬৩ খ্রিষ্টাব্দে আব্বাসীয় খলিফা আল মনসুর আবু হানিফাকে রাজ্যের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব দেন। কিন্তু স্বাধীনভাবে থাকার জন্য তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আল মনসুরের এই পদ দেওয়ার পেছনে নিজস্ব কিছু কারণ ছিল। আবু হানিফা প্রস্তাব প্রত্যাখ্যান করার পর মনসুর তাকে মিথ্যাবাদী হিসেবে অভিযুক্ত করেন। এরপর আল মনসুর ইমাম আবু হানিফা (র)কে গ্রেফতার করেন ও তাকে নির্যাতন করে বন্দি রাখেন। কারাগারে বন্দি থাকা অবস্থায় ৭৬৭ খ্রিষ্টাব্দে আবু হানিফা (র) ইন্তেকাল করেন। উদ্দীপকেও অনুরূপ ঘটনা পরিলক্ষিত হয়।

মাওলানা আব্দুল বাসেদ 'ক' দেশের শ্রেষ্ঠ আলেম। তাকে সরকারের গুরুত্বপূর্ণ বিচারিক পদে যোগদানের প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এ কারণে সরকারের পক্ষ থেকে নেমে আসে নির্মম অত্যাচার। তাকে বন্দি করা হয়। কিছুদিন পর কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। তার এ ঘটনার সাথে ইমাম আবু হানিফা (র) এর জীবনের ঘটনা সাদৃশ্যপূর্ণ।

5 views

Related Questions