1 Answers

মিরাজের এরূপ ঘটনার সাথে মুসা (আ) এর যুগের ইসরাইল জাতি কর্তৃক মান্না ও সালওয়া নামক খাবার সঞ্চয় করে রাখার ঘটনার মিল খুঁজে পাওয়া যায়। মহান আল্লাহ তায়ালা বনি ইসরাইল জাতিকে অসংখ্য নিয়ামত দান করেছিলেন। তাদেরকে বেহেশতের খাবারও প্রদান করা হয়। এই খাবার সঞ্চয় করতে নিষেধ করা হলেও অবাধ্য জাতি সে নিষেধকে অগ্রাহ্য করে খাবার সঞ্চয় করতে শুরু করে। উদ্দীপকে মিরাজের কর্মকাণ্ডেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায়।

মিরাজের পিতা মারা যাওয়ার পর তার বড় ভাই রিয়াজ তার সব দায়িত্ব কাঁধে তুলে নেন। মিরাজের থাকা খাওয়া ও পড়াশোনার কোনো চিন্তা করতে হয় না। কিন্তু মিরাজ, যদি তার ভাই তাকে সহযোগিতা বন্ধ করে দেয় সেই আশঙ্কায় আলাদাভাবে টাকা সঞ্চয় করতে থাকে। ঠিক একইভাবে বনি ইসরাইল তীব্র খাদ্যাভাবের জন্য আল্লাহর কাছে খাবার প্রার্থনা করলে আল্লাহ তাদের জন্য বেহেশতের মান্না ও সালওয়া নামক খাবার নাজিল করেন। তাদেরকে এ খাবার গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি এ খাবার সঞ্চয় করে রাখা নিষিদ্ধ করা হয়। কিন্তু ইসরাইল জাতি এ নিষেধ অমান্য করে খাদ্য সঞ্চয় করে। তাই বলা যায়, ইসরাইল জাতির এ ঘটনার সাথে মিরাজের কর্মকান্ডের মিল পাওয়া যায়।

5 views

Related Questions