1 Answers

উদ্দীপকে ইমাম মালিক (র) এর জীবনের একটি ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে, যা তার সার্বিক জীবনের খণ্ডাংশ মাত্র। ইমাম মালিক (র) সমকালে সর্বশ্রেষ্ঠ হাদিস বিশেষজ্ঞ ছিলেন। ব্যক্তিগত বিচারবুদ্ধির চেয়ে হাদিসের ওপর বেশি গুরুত্ব দিয়ে তিনি উদ্ভাবন করেছেন মালিকি মাযহাব নামে একটি বিখ্যাত ইসলামি জীবনবিধান। উদ্দীপকে এই মহান ভূমিকার কোনো ইঙ্গিত নেই।

উদ্দীপকে একটি ঘটনার উল্লেখ করা হয়েছে যা ইমাম মালিক (র) এর জীবনের একটি দুর্ঘটনার ইঙ্গিত দেয়। কিন্তু তিনি ফিকহশাস্ত্র উদ্ভাবনে যে অসাধারণ ভূমিকা রেখেছেন, তার কোনো বর্ণনা আমরা উদ্দীপকের ঘটনায় লক্ষ করি না। ইমাম মালিক (র) মদিনায় আগত শিক্ষার্থীদেরকে তিনি মসজিদে নববিতে শিক্ষা প্রদান করতেন। সুবিন্যস্ত ফিকহর দীক্ষা প্রদান করতেন। বিভিন্ন বিষয়ে ফতোয়া দিতেন। শিক্ষার্থী ও প্রশ্নকারীরা কোনো বিষয়ে জানতে চাইলে বিনীতভাবে তার জবাব প্রদান করতেন। তার থেকে যারা হাদিস ও ফিকহ শিক্ষা গ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন আব্দুল্লাহ ইবন মুবারক, আওয়াঈ, সাওয়ি ও ইবন উয়ায়না প্রমুখ। ইমাম মালিক (র) এর নিজের রচিত প্রামাণ্য গ্রন্থ একটিই পাওয়া যায়, আর তা হচ্ছে 'মুয়াত্তা'। গ্রন্থটি একটি বিস্ময়কর গ্রন্থ। এটি একদিকে যেমন বিশুদ্ধ হাদিসের সংকলন, তেমনিভাবে একই সঙ্গে এটি ফিকহর মৌলিক সংকলন। পূর্ণাঙ্গ ও সুবিন্যস্ত সংকলিত হাদিসের প্রথম গ্রন্থ হিসেবে এটি যেরূপ স্বীকৃত, সেরূপ সুসজ্জিত ও সুসংহত ফিকহশাস্ত্রেরও প্রথম গ্রন্থ।

ওপরের আলোচনায় দেখা যায়, উদ্দীপকে ইসলামি দর্শনে ইমাম মালিক (র) এর অবদানগত দিকটি সম্পূর্ণ অনুপস্থিত। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যে সঠিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

4 views

Related Questions