উদ্দীপকে বর্ণিত সমস্যাটির সাথে তোমার পাঠ্যবইয়ের কোন সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে বর্ণিত সমস্যাটি আমার পাঠ্য বইয়ের যৌন নিপীড়ন সমস্যার সাথে সাদৃশ্যপূর্ণ।
বর্তমান সময়ের আলোচিত একটি সমস্যা হলো যৌন নিপীড়ন। সাধারণত কোনো পুরুষের আচার-আচরণে যখন কোনো নারী শারীরিক ও মানসিক যন্ত্রণার মুখোমুখি হয় তখন তাকে যৌন নিপীড়ন বলে। যৌন নিপীড়নের ধরনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- অশ্লীল গান বাজানো বা গাওয়া, অশ্লীল বা উদ্দেশ্যমূলক কথা বলা, অশ্লীল অঙ্গভঙ্গি করা, পিছু নেওয়া, পথরোধ করে দাঁড়ানো, শিষ দেওয়া, প্রেম নিবেদন বা বিয়ের প্রস্তাব দেওয়া প্রস্তাবে সাড়া না দিলে হুমকি দেওয়া ইত্যাদি।
উদ্দীপকে দেখা যায়, বুনা স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী। স্কুলে আসা-যাওয়ার পথে এলাকার কিছু বখাটে তরুণ প্রায় সময় বুনা ও তার বান্ধবীদের পিছু নেয়। রুনা ও তার বান্ধবীদের উদ্দেশ্য করে বখাটে তরুণেরা নানা রকম অশ্লীল মন্তব্য করে। পূর্বোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকে বর্ণিত সমস্যাটি যৌন নিপীড়নের সাথে সাদৃশ্যপূর্ণ।