1 Answers

উদ্দীপকে বর্ণিত ঝিনুকের বিবাহটি প্যারালাল কাজিন বিবাহের অন্তর্গত।

প্যারালাল কাজিন বলতে চাচাতো বা খালাতো ভাইবোনকে বোঝায়। একই লিঙ্গের ভাই বা বোনের সন্তানরা পরস্পর প্যারালাল কাজিন। যেমন- দুই ভাইয়ের সন্তান-সন্ততিরা পরস্পর চাচাতো ভাইবোন আবার দুই বোনের সন্তান-সন্ততিরা পরস্পর খালাতো ভাইবোন। চাচাতো অথবা খালাতো ভাইবোনের মধ্যে বিবাহকে বলা হয় প্যারালাল কার্জিন বিবাহ। মধ্যপ্রাচ্যের কতিপয় সমাজ এবং বাংলাদেশের মুসলিম সমাজসহ পৃথিবীর অনেক দেশেই প্যারালাল কাজিন বিবাহ লক্ষ করা যায়।

উদ্দীপকে আমরা দেখতে পাই ঝিনুকের বিয়ে তার খালাতো ভাইয়ের সাথে ঠিক হয়েছে। তার এ বিয়ে পাঠ্যবইয়ের প্যারালাল কাজিন বিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ।

4 views

Related Questions