1 Answers

যুক্তিবিদ Latta ও Macbeath -এর মতের সাথে উদ্দীপকে শিক্ষকের বক্তব্য সাদৃশ্যপূর্ণ। তাঁরা বলেছেন, উপলক্ষণ হচ্ছে সেই গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশবিশেষ নয় কিন্তু যা কারণ থেকে কার্যরূপে কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তরূপে জাত্যর্থ থেকে নিঃসৃত হয়। ঠিক যেভাবে একটা কারণ থেকে তার কার্য উৎপন্ন হয় কিংবা আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয় ঠিক সেভাবেই একটা পদের জাত্যর্থ থেকে তার উপলক্ষণ নিঃসৃত হয়। যেমন- মানুষের 'বিচারশক্তি' গুণটা মানুষ শ্রেণির বা উপজাতির একটা উপলক্ষণ। এ গুণটা মানুষ শ্রেণির জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়। তবুও মানুষ শ্রেণির জাত্যর্থ 'বুদ্ধিবৃত্তি' থেকে এর উৎপত্তি হয়েছে। মানুষের বুদ্ধিবৃত্তি থাকার কারণেই মানুষ বিচারশক্তির অধিকারী। মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তি না থাকলে কখনো তার মধ্যে বিচারশক্তির আবির্ভাব ঘটত না। মানুষের বিচারশক্তি তার বুদ্ধিবৃত্তির ফলস্বরূপ। তাই 'বিচারশক্তি' গুণটা মানুষ শ্রেণির 'উপলক্ষণ' বলাই যৌক্তিক।

6 views

Related Questions