1 Answers
যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কিত শেন বন্ডের যুক্তির সাথে যুক্তিবিদ জনসনের মতের মিল রয়েছে। কেননা যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কে যুক্তিবিদ জনসন বলেছেন, 'যুক্তিবিদ্যার পরিসর একদিকে বিজ্ঞানের আর অন্যদিকে দর্শনের পরিধির মধ্যে বিস্তৃত।' অনুরূপভাবে উদ্দীপকেও দেখা যায়, শেন বন্ড ও লিলি ক্লাস শেষে যুক্তিবিদ্যার, পরিসর নিয়ে কথা বলছিল। যেখানে লিলি দাবি করে, যুক্তিবিদ্যার পরিসর শুধু বিজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ; এটি দর্শনের পরিধির সঙ্গে সম্পৃক্ত নয় এবং এটির পরিধিও তেমন বিস্তৃত নয়। অন্যদিকে, শেন বন্ড লিলির এ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে। সে যথাযথ যুক্তির মাধ্যমে বলে যে, যুক্তিবিদ্যার পরিধি দর্শনের মধ্যে বিস্তৃত এবং এটির পরিধি ব্যাপক। কাজেই বলা যায় যে, যুক্তিবিদ্যার পরিসর সম্পর্কিত শেন বন্ডের যুক্তি যুক্তিবিদ জনসনের মতের সাথে সাদৃশ্যপূর্ণ।