1 Answers

হোস্টেলে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা পাঠ্যবইয়ের প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার সাথে সাদৃশ্যপূর্ণ। হোস্টেল, রেস্তোরা, ক্যাফেটেরিয়া, হাসপাতাল, ছাত্রাবাস প্রভৃতি স্থানে তাদের নিজস্ব কৃষ্টি ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী খাদ্য প্রস্তুত ও পরিবেশন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে জাতি, ধর্ম নির্বিশেষে কিছু বিশেষ খাদ্যের ব্যবস্থা গ্রহণ করা হয়।

বিভিন্ন প্রতিষ্ঠানের রুচিসম্মত ও বৈজ্ঞানিক উপায়ে খাদ্য ব্যবস্থাপনা ক্রমশ জনপ্রিয় হচ্ছে। প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনা বর্তমানে লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। আমাদের ব্যস্ততম নাগরিক জীবনে এর প্রয়োজনীয়তাও বেড়েছে। প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার উন্নয়নব্যবস্থাপক, পাচক ও কর্মীদের দক্ষতা ও নৈপুণ্যের ওপর নির্ভর করে। দক্ষতা ও নৈপুণ্যের মাধ্যমে খাদ্য ব্যবস্থাপনা আকর্ষণীয় ও উদ্দেশ্যমূলক করা যায়। রাশেদ সাহেব শিক্ষার্থীদের জন্য হোস্টেলে থাকার ব্যবস্থার পাশাপাশি খাবারের ব্যবস্থা করেছেন। শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা প্রাতিষ্ঠানিক খাদ্য ব্যবস্থাপনার সাথে সাদৃশ্যপূর্ণ। পরিশেষে বলা যায়, প্রাতিষ্ঠানিক খাদ্য বস্থাপনার মাধ্যমে পুষ্টিসম্মত ও পরিচ্ছন্ন খাদ্য পরিবেশন করা যায়।

5 views

Related Questions