1 Answers

উদ্দীপকে উল্লিখিত সুবিরের মহৎ প্রচেষ্টা তার হতদরিদ্র এলাকার সমাজকে প্রভাবিত করেছে একথা স্বতঃসিদ্ধ সত্য।

সামাজিক পরিবর্তন বলতে মূল্যবোধ, সম্প্রীতি, জীবন ও আদর্শের পরিবর্তনকে বোঝায়। সামাজিক পরিবর্তন সমাজের স্বাভাবিক ধর্ম। তবে সামাজিক পরিবর্তন বিভিন্ন কারণে হয়ে থাকে। প্রাকৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক সংস্কার ও বিপ্লব, যান্ত্রিক প্রযুক্তি, চিন্তা ও বুদ্ধিবৃত্তির প্রভাব এবং ব্যক্তির প্রভাব প্রভৃতি।

উদ্দীপকে অসহায় শারীরিক প্রতিবন্ধী সুবির কিশোরগঞ্জের সুবিধাবঞ্চিত শিবিরপাড়া গ্রামের একজন স্বল্প শিক্ষিত তরুণ। তার এলাকা শহর থেকে অনেক দূরে হওয়ায় সেখানে শিক্ষার জন্যে তেমন কোনো বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। এতে অদম্য তরুণ সুবির নিজের অসহায়ত্বকে চ্যালেঞ্জ করে অজ্ঞতা দূর করার জন্যে। এ জন্যে সুবির নিরক্ষর সমাজের এ করুণ অবস্থাকে দূর করার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং তা বাস্তবায়নের জন্যে নিজ উদ্যোগে একটি পাঠশালা নির্মাণ করেন। এ পাঠশালায় গ্রামের অসহায় ও দুঃস্থ শিশুদের সম্পূর্ণ বিনা বেতনে তিনি পড়াশোনা করাবার সংকল্পবদ্ধ হন।

তরুণ সুবিরের এ উদ্যোগকে সামাজিক পরিবর্তনে ব্যক্তি ও চিন্তার প্রভাব হিসেবে আখ্যায়িত করা যায়। অজপাড়াগাঁয়ের একটি সমাজের শিশুরা তার উদ্যোগের দ্বারা অক্ষর জ্ঞানসম্পন্ন ও শিক্ষিত হওয়ার মাধ্যমে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখবে।

উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, সুবিরের মহৎ প্রচেষ্টা তার হতদরিদ্র এলাকার সামাজিক প্রভাবিত করেছে- একথা স্বতঃসিদ্ধ সত্য।

5 views

Related Questions