1 Answers
উদ্দীপকে আজমল ও নান্টুরা প্রযুক্তিকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করে নিজের আয় নিশ্চিত করার পাশাপাশি সমাজের উন্নয়নে অবদান রাখার মাধ্যমে সমাজকে প্রভাবিত করছে।
উদ্দীপকে আজমলের প্রযুক্তির সহায়তায় অর্জন করা সাফল্যে নান্টু উদ্বুদ্ধ হয়ে প্রযুক্তির মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। তাদের নেওয়া প্রযুক্তিগত উদ্যোগে নিজেদের আয় বৃদ্ধি নিশ্চিত করেছে পাশাপাশি মানুষের মধ্যে প্রযুক্তিগত বিভিন্ন সেবা বিতরণ করে মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে, যা এলাকার যোগাযোগ উন্নয়নে ব্যাপক অবদান রাখছে।
যোগাযোগ, তথ্য সংগ্রহ, বিভিন্ন সমস্যার সমাধানসহ অনেক ধরনের সেবা যা আগে গ্রামবাসীরা কল্পনাও করত না, প্রযুক্তির মাধ্যমে সেগুলো হাতের নাগালে পাওয়া যাচ্ছে। এতে কৃষক, ছাত্রছাত্রী, গৃহবধূ, প্রবাসী সবাই উপকৃত হচ্ছে। বস্তুত আয়ের উৎস, জীবনযাত্রার মান বৃদ্ধি, বিভিন্ন সেবা প্রাপ্তি প্রভৃতির বৈপ্লবিক পরিবর্তনে আজমল ও নান্টুদের নেওয়া উদ্যোগ সমাজকে প্রভাবিত করছে।