1 Answers
জন্মের পর থেকে ঘটা শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো মিলির বিকাশকে প্রভাবিত করছে। বিকাশ হলো গুণগত পরিবর্তন যা আচরণের মাধ্যমে ধরা পড়ে। পরিপক্বতা ও অভিজ্ঞতার পারস্পরিক ক্রিয়ার ফলে মানুষের মাঝে ধীরে ধীরে পর্যায়ক্রমিক পরিবর্তন হলো বিকাশ।
মিলির বিকাশের ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের প্রভাব নিচে আলোচনা করা হলো:
আকারের পরিবর্তন: বয়স বৃদ্ধির সাথে সাথে মিলির উচ্চতা ও ওজন বৃদ্ধি পেয়েছে। একই সাথে তার অভ্যন্তরীণ অঙ্গসমূহ পরিপক্বতা লাভ করেছে।
অনুপাতের পরিবর্তন: বয়স বৃদ্ধির সাথে সাথে মিলির শারীরিক বৃদ্ধি আনুপাতিক হারে ঘটে। তার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের অনুপাতে পরিবর্তন আসে। তার মাথা ও দেহ, দেহ ও পা ইত্যাদি অঙ্গের অনুপাতে পরিবর্তন দেখা যায়। একই সাথে তার মানসিক বিকাশেও আনুপাতিক পরিবর্তন ঘটে।
পুরনো বৈশিষ্ট্যের অবুলপ্তি: মিলির বয়স বাড়ার সাথে সাথে শৈশবের কিছু শারীরিক ও মানসিক বৈশিষ্ট্যের অবলুপ্তি ঘটে। যেমন- জন্মের পরবর্তী সময়ে মিলি কান্নার মাধ্যমে নিজের চাহিদা প্রকাশ করতো। কিন্তু বর্তমানে তিন বছর বয়সে মিলি কথা বলতে পারে।
নতুন বৈশিষ্ট্য অর্জন: বয়স বাড়ার কারণে মিলি নতুন নতুন শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য অর্জন করছে। যেমন- জন্মের পর মিলির দাঁত ছিল না। কিন্তু তিন বছর বয়সের মিলির দাঁত রয়েছে।
পরিশেষে বলা যায়, বিকাশ শারীরিক ও মানসিক পরিবর্তন দ্বারা প্রভাবিত হয়। মিলির শারীরিক বৃদ্ধি ও মানসিক পরিপক্কতা তার বিকাশকে ত্বরান্বিত করেছে।