1 Answers

আমি মনে করি বিদ্যমান কর্মীদের হতাশা দূর করতে ভবিষ্যতে পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন আনা উচিত। কেননা জ্যেষ্ঠতা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি দেওয়া গেলে প্রতিষ্ঠানের হতাশা দূর করা সম্ভব হয়।

যে পদোন্নতিতে কর্মীদের জ্যেষ্ঠতা এবং যোগ্যতা বিবেচনা করে পদোন্নতি দেওয়া হয় তাকে জ্যেষ্ঠতা ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি বলা হয়। এ পদ্ধতিতে পদোন্নতি দেওয়া হলে প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ ও যোগ্য কোনো কর্মীই অসন্তুষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ফলে প্রতিষ্ঠানে একটি সুষ্ঠু কার্য পরিবেশ সৃষ্টি হয়।

উদ্দীপকের আদিবা ফ্যাশন লি. এর মি. ইউনুছ তার প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের যোগদানের সময় বিবেচনা করে পদোন্নতি দেওয়ার ব্যবস্থা করেন। কিন্তু এতে যোগ্যতম কর্মীদের মধ্যে হতাশা দেখা দেওয়ায় প্রতিষ্ঠানের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ফলে প্রতিষ্ঠানের কাজকর্মও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানের কর্মপরিবেশ সুন্দর করতে হলে তাকে জ্যেষ্ঠতা এবং যোগ্যতা উভয় ভিত্তিতে কর্মীদের পদোন্নতির বিষয়টি মূল্যায়ন করতে হবে। তবেই তার প্রতিষ্ঠানে সুষ্ঠু কার্যপরিবেশ নিশ্চিত হবে।

সুতরাং বলা যায়, বিদ্যমান কর্মীদের হতাশা দূর করতে ভবিষ্যতে পদোন্নতির পদ্ধতিতে আনা উচিত বলে আমি মনে করি।

5 views

Related Questions