1 Answers

উদ্দীপকে লভ্যাংশ ঘোষণা করায় প্রতিষ্ঠানের কর্মীদের অবস্থার পরিবর্তন হবে বলে আমি মনে করি।

নিয়ন্ত্রণ ব্যবস্থার আলোকে ব্যবস্থাপকীয় কার্যক্রম পরিচালনা করা অপরিহার্য। প্রতিটি নিয়ন্ত্রণ ব্যবস্থাই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়ক হয় বলে কর্মীরাও কাজে মনোযোগী হয়।

উদ্দীপকে চন্দ্রিকা গুঁড়া দুধ কোম্পানির কর্মীরা প্রতিষ্ঠানের পণ্য অসৎভাবে বাজারে বিক্রয় করে। এজন্য রিজিয়া আফরোজ কর্মীদের অসৎ কাজ হতে বিরত রাখতে মূল্যবোধভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করেছেন। ফলে কর্মীরা অসৎ কাজ থেকে বিরত থাকেন। এমতাবস্থায় রিজিয়া আফরোজ তার প্রতিষ্ঠানের মোট লভ্যাংশের ২% কর্মীদের প্রদানের ব্যবস্থা করলেন। ফলে কর্মীরা অতিরিক্ত অর্থ পাবে এবং কাজের প্রতি উৎসাহিত হবে। এক্ষেত্রে তার এ মূল্যবোধের ফলশ্রুতিতে অসৎভাবে পণ্য বিক্রয়ের প্রবণতা হ্রাস পাবে, পক্ষান্তরে, প্রতিষ্ঠানের মুনাফা যত বেশি হবে কর্মীদের প্রাপ্ত অর্থের পরিমাণও বৃদ্ধি পাবে। অর্থাৎ মোট লভ্যাংশের ২% কর্মীদের প্রদান করার ঘোষণা দেওয়ায় প্রতিষ্ঠানের কর্মীদের অবস্থার পরিবর্তন হয়।

পরিশেষে বলা যায়, রিজিয়া আফরোজের প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা করায় কর্মীরা মুনাফা অর্জনের জন্য উৎপাদনশীলতা, মিতব্যয়িতা অর্জন প্রভৃতি কাজে মনোযোগী হবে।

4 views

Related Questions