1 Answers
হ্যাঁ, বোর্ড কর্তৃক স্থায়ী কমিশন গঠন করায় ভবিষ্যতে বিশৃঙ্খলা হ্রাস পাবে। সাধারণত সুষ্ঠু সমন্বয়ের অভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন - ব্যাহত হয়। কার্যক্ষেত্রে বিশৃঙ্খলা রোধে সমন্বয়ের বিভিন্ন নীতি, অনুসরণ করা বাঞ্ছনীয়। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তি ও বিভাগের প্রচেষ্টাবলিকে একত্রে সংযুক্ত, গ্রথিত ও সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলা হয়।
উদ্দীপকে কোম্পানির বোর্ড সভায় কোম্পানি পরবর্তী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা বিভাগীয় ব্যবস্থাপকদের অবহিত করা হয়। বিভাগীয় ব্যবস্থাপকগণ নিজ নিজ বিভাগের পরিকল্পনা করলেও আন্তঃবিভাগীয় পরিকল্পনায় পারস্পরিক সংহতির অভাবে বিশৃঙ্খলা দেখা দেয়। বিষয়টি বোর্ডের নজরে আসলে উৎপাদন ব্যবস্থাপককে প্রধান করে বিভাগীয় কর্মকাণ্ডের সংহতির জন্য একটি স্থায়ী কমিশন গঠন করে দেয়।
উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপকগণ ও বিভাগীয় প্রধানদের কাজের স্পৃহা, আগ্রহ এবং আনুগত্য থাকা সত্ত্বেও আন্তঃবিভাগীয় বিরোধের কারণে প্রতিষ্ঠানটি বর্তমানে তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ। প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা রোধে এবং বিভাগীয় সংহতি প্রতিষ্ঠার জন্য স্থায়ী কমিটি গঠন বোর্ডের একটি উত্তম সিদ্ধান্ত। তথাপিও প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা হ্রাসকরণে ব্যবস্থাপককে যাতে সকল বিভাগের প্রধান এবং অন্যান্য সদস্যরা মান্য করে সে ব্যাপারে মালিকপক্ষকে বিশেষ দৃষ্টি রাখা, সমন্বয়ের সকল নীতি অনুসরণে সকল কর্মকর্তা ও কর্মচারীকে বাধ্য করা, বিশৃঙ্খলা দূরীকরণে সকলকে প্রেষণা দান, ব্যবস্থাপনা পরিচালক বোর্ড কর্তৃক গৃহীত নতুন সিদ্ধান্ত সম্পর্কে সকলকে অবগত করতে হবে যাতে কর্মীদের পারস্পরিক বিশৃঙ্খলা না হয়।
সুতরাং বলা যায়, বোর্ড কর্তৃক স্থায়ী কমিশন গঠন করায় ভবিষ্যতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা হ্রাস পাবে।