1 Answers
উদ্দীপকে গোলাম মোস্তফা ও কাশেম ভবিষ্যতে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন।
যে শেয়ার দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির সর্বনিম্ন সদস্যসংখ্যা দুইজন এবং সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জনে সীমাবদ্ধ থাকে, জনগণকে উদ্দেশ্য করে শেয়ার ক্রয়-বিক্রয়ের আহ্বান জানানো যায় না এবং পরিমেল নিয়মাবলির বিধান দ্বারা শেয়ার হস্তান্তর অযোগ্য বলে বিবেচিত হয়, তাকে প্রাইভেট লি. কোম্পানি বলে।
উদ্দীপকে গোলাম মোস্তফা নবাবগঞ্জে একটি মুদি দোকান পরিচালনা করছেন। বৃহদায়তন ব্যবসায় গঠনের লক্ষ্যে তিনি কাশেমকে তার সম্মতিতে ব্যবসায় যুক্ত করেন। আর্থিক সহায়তা পেলে তারা বৃহদায়তন সীমিত দায়সম্পন্ন রপ্তানিমুখী প্রতিষ্ঠান স্থান করতে চান। সীমিত দায়সম্পন্ন বৃহদায়তন কোম্পানি গঠন করা হলে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন। কারণ এ ধরনের কোম্পানি ২ জন থেকে সর্বোচ্চ ৫০ জন সদস্য নিয়ে 'গঠন করা হয়। ফলে অসীম দায় সকলের মাঝে বণ্টন হয়ে সীমিত দায়ে রূপ নেয়।
তাই বলা যায়, উদ্দীপকে গোলাম মোস্তফা এবং কাশেম ভবিষ্যতে প্রাইভেট লিমিটেড রপ্তানিমুখী ব্যবসায় গঠন করতে পারেন।