1 Answers

অসীম দায় এড়াতে হারুন, হাবিব ও হাসান প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন।

যে শেয়ার দ্বারা দায় সীমাবদ্ধ কোম্পানির সদস্যসংখ্যা সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ পঞ্চাশজনে সীমাবদ্ধ, শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য নয় এবং আইন অনুযায়ী জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রয়ের আহ্বান জানাতে পারে না তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে। অংশীদারি ব্যবসায়ের অসুবিধা এড়ানোর জন্যই এ ধরনের ব্যবসায় গঠন করা হয়ে থাকে।

উদ্দীপকে হারুন, হাবিব ও হাসান প্রাথমিক পর্যায়ে অংশীদারি ব্যবসায় গঠন করেন। মৌখিক সিদ্ধান্ত মোতাবেক হাসান তার প্রদত্ত মূলধনের অতিরিক্ত দায় বহন করবেন না বলে জানিয়ে দেন। অসীম দায় এড়াতে তারা একটি নিবন্ধিত সীমাবদ্ধ দায়সম্পন্ন ব্যবসায় স্থাপন করতে চায়। অংশীদারি ব্যবসায়ের দায় এড়ানোর জন্য সাধারণত প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা যায়। কারণ এক্ষেত্রে সদস্যদের সংখ্যা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাবে, তখন দায়ের পরিমাণ অনেক কমে আসবে। সুতরাং আমার পরামর্শ থাকবে, উদ্দীপকে হারুন, হাবিব ও হাসান অসীম দায় এড়ানোর জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করতে পারেন।

5 views

Related Questions