1 Answers

উদ্দীপকে হারুন, হাবিব ও হাসান কর্তৃক পরিচালিত ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।

চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কর্তৃক গঠিত ও পরিচালিত ব্যবসায়কে অংশীদারি ব্যবসায় বলে। যৌথ সামর্থ্যকে একত্রিত করে তুলনামূলকভাবে বৃহদায়তন ব্যবসায় গঠন ও পরিচালনা এর লক্ষ্য। এ ধরনের ব্যবসায়ে সর্বনিম্ন দুজন এবং সর্বোচ্চ বিশজন সদস্য নিয়ে গঠিত হয়ে থাকে। এরূপ অংশীদারি ব্যবসায়ে অংশীদার কর্তৃক সকলের পক্ষে বা একজনের দ্বারা পরিচালিত হতে পারে।

উদ্দীপকে হারুন, হাবিব ও হাসান পারস্পরিক সম্মতিতে কেয়ার এন্ড ব্রাদার্স নামে একটি ব্যবসায় পরিচালনা করছেন। তাদের ব্যবসায়টি একের অধিক সদস্য দ্বারা পারস্পরিক সম্মতিতে পরিচালিত। তাই বলা যায়, উদ্দীপকে হারুন, হাবিব ও হাসান কর্তৃক পরিচালিত ব্যবসায়টি অংশীদারি ব্যবসায়।

4 views

Related Questions