1 Answers

রনির পাগল হওয়ায় ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপসাধন ঘটবে।

আবেদনের প্রেক্ষিতে যদি আদালত কোনো অংশীদারি ব্যবসায়ের বিলোপের নির্দেশ প্রদান করে তবে তাকে আদালতের নির্দেশে বিলোপ সাধন বলে। ৪৪ ধারা অনুযায়ী কোনো অংশীদারের মস্তিষ্ক বিকৃতি ঘটলে আদালত এরূপ ব্যবসায় বিলোপের নির্দেশ দিতে পারে।

উদ্দীপকে রনি, জনি ও তাদের আরও ৫ বন্ধু মিলে সমঝোতার ভিত্তিতে একটি কম্পিউটার ব্যবসায় শুরু করলেন। হঠাৎ রনি পাগল হয়ে গেলে তাদের ব্যবসায়টি জটিলতার সম্মুখীন হয়। আর যেহেতু রনি পাগল হয়েছে। তাই আদালত ৪৪ ধারা অনুযায়ী কোনো অংশীদারের আবেদনের প্রেক্ষিতে আদালত ব্যবসায়টি বিলোপসাধনের নির্দেশ দিতে পারে।

সুতরাং, রনির পাগল হওয়ায় ব্যবসায়টির আদালতের নির্দেশে বিলোপ সাধন ঘটবে।

5 views

Related Questions