1 Answers

উদ্দীপকে মি. জাহিদের নীতিগত সিদ্ধান্তের দ্বারা সংগঠনের নমনীয়তার নীতির ব্যত্যয় ঘটবে।

সংগঠনে নমনীয়তার সুযোগ বজায় রাখা অধিক গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের যেকোনো নীতি বা পদ্ধতি প্রয়োজনীয় মুহূর্তে যেকোনো সময় পরিবর্তনীয় হলে, তাকে নমনীয়তার নীতি বলা হয়।

উদ্দীপকে মি. জাহিদ একটি বৃহদায়তন উৎপাদন কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানে নীতিগত সিদ্ধান্ত নিলেন যে, আগামী ৫ বছরে আদেশের ঐক্যের নীতির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এ নীতিগত সিদ্ধান্তের ফলে সংগঠনের নমনীয়তার নীতির ব্যত্যয় ঘটবে। এক্ষেত্রে সময়ের সাথে মানুষের বুচি, দৃষ্টিভঙ্গি, প্রযুক্তি ও পদ্ধতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। তাই সংগঠন কাঠামো এমনভাবে গঠিত হওয়া উচিত যেন তা যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে পরিবর্তন করে নিতে পারে। অন্যথায় উদ্ধৃত নতুন কোনো পরিস্থিতিতে প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়বে।

পরিশেষে বলা যায়, ব্যবস্থাপনার অতি গুরুত্বপূর্ণ কার্যপ্রক্রিয়া হিসেবে সংগঠনের সাফল্য নির্ভর করে সঠিক নীতিমালার ওপর। তাই সংগঠনকে নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে অধিক মনোযোগী হওয়া উচিত।

4 views

Related Questions