1 Answers

উদ্দীপকে রোলেক্স ফুড লিমিটেডে সংগঠনের দায়িত্ব ও কর্তৃত্বের নীতিটির ব্যত্যয় ঘটেছে।

সংগঠনের মাধ্যমে প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকা আবশ্যক। প্রত্যেক নির্বাহী ও কর্মী যেন জানতে পারে যে, তার দায়িত্ব কী ও কর্তৃত্বের সীমা কতদূর।

উদ্দীপকে আসিফ আমজাদ রোলেক্স ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগের কর্মীরা নির্দিষ্ট কার্যঘণ্টা ছাড়াও কোনো কোনো দিন দুই থেকে তিন ঘণ্টা অতিরিক্ত কাজ করেন। অনেক সময় এর বেশিও কাজ করার জন্য তাদের ওপর চাপ আসে। অর্থাৎ উক্ত প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্তৃত্বের নির্দিষ্টতা নেই। এরূপ নীতির মূল কথা হলো কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সমতা থাকতে হবে। কর্তৃত্ব ছাড়া দায়িত্ব অর্পণ করা যাবে না। কারণ উপযুক্ত কর্তৃত্বের অভাবে দায়িত্ব পালন করা যায় না। আবার দায়িত্বশীল কর্তৃত্ব মানুষকে স্বৈরাচারী করে তোলে। তবে দায়িত্ব ও কর্তৃত্ব যে পর্যায়ই থাকুক না কেন তা সুনির্দিষ্ট হতে হবে। তাই বলা যায়, রোলেক্স ফুড লিমিটেড সংগঠনের দায়িত্ব ও কর্তৃত্বের নীতির ব্যত্যয় ঘটেছে।

6 views

Related Questions