1 Answers
উদ্দীপকে আশানুরূপ ফল পাওয়ার ক্ষেত্রে এডিপি লিমিটেডে নিয়ন্ত্রণের সংশোধনীমূলক ব্যবস্থাগ্রহণের ধাপটি প্রয়োগ করা উপযুক্ত। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার শেষ ধাপ হচ্ছে বিচ্যুতি বা ভুল-ভ্রান্তি সংশোধন করা। কার্যসম্পাদনের সময়েই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। উদ্দীপকে নতুন প্রতিষ্ঠান এডিপি লিমিটেড এসিপি লিমিটেডের চিপস উৎপাদনের কৌশল ও মান অনুসরণ করছে। কিন্তু নতুন কর্মী হওয়ায় এডিপি লিমিটেড আশানুরূপ ফল পাচ্ছে না। এমতাবস্থায় এডিপি লিমিটেডের উচিত আশানুরূপ ফল পাওয়ার জন্য তাদের প্রতিষ্ঠানে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দক্ষ' করে তোলা। এতে তারা দক্ষতার সাথে প্রয়োজনীয় পণ্য উৎপাদন করবে ফলে এডিপি লিমিটেড আশানুরূপ ফল লাভ করতে পারবে। এক্ষেত্রে প্রয়োজনে পরিকল্পনাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। পাশাপাশি সংগঠন, কর্মীসংস্থান, নির্দেশনা, সমন্বয়সাধন, প্রেষণা ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াতেও পরিবর্তন সাধন করতে হবে।
পরিশেষে বলা যায়, এডিপি লিমিটেড আশানুরূপ ফল পাওয়ার জন্য নিয়ন্ত্রণের সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।