1 Answers

উদ্দীপকে কৃষক আশিষের জমির মাটির অম্লমান ৪.০ হওয়ায় এটি অম্লীয় প্রকৃতির। অম্লত্বের কারণে মাটিতে নিম্নোক্ত প্রতিক্রিয়াসমূহ ঘটে- 

i. মাটির অম্লত্ব বৃদ্ধির সাথে সাথে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার প্রভৃতি মুখ্য পুষ্টি উপাদানের দ্রবণীয়তা বৃদ্ধি পায় অর্থাৎ, প্রাপ্যতা কমে।

ii. মাটিতে আয়রন, জিংক, বোরন, কপার, ম্যাঙ্গানিজ প্রভৃতি গৌণ পুষ্টি উপাদানের সহজলভ্যতা বৃদ্ধি পায় এবং ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের সহজলভ্যতা হ্রাস পায়। 

iii. আয়রন ও অ্যালুমিনিয়ামের পরিমাণ বৃদ্ধি পেয়ে বিষাক্ততা সৃষ্টি হয়। 

iv. মাটিস্থ অণুজীবসমূহ বিশেষ করে ব্যাকটেরিয়ার সক্রিয়তা হ্রাস পায় এবং ছত্রাকের কার্যকারিতা বেড়ে যায়। 

V. অম্লত্বের হ্রাস-বৃদ্ধির জন্যে মাটিতে অবস্থানরত উদ্ভিদ, পানি ও অণুজীবসমূহের মধ্যেও নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। 

vi. অম্ল মাটিতে অধিকাংশ ফসলের বীজের অঙ্কুরোদগম ভালো হয় না।

অতএব বলা যায়, pH 8.০ হওয়ায় অধিক অম্লত্বের সৃষ্টি হয়ে উল্লিখিত প্রতিক্রিয়াসমূহ দেখা দেয় যার ফলে কৃষক আশিষ আশানুরূপ ফলন পায় না।

4 views

Related Questions