1 Answers

রহিম ডালিয়া ও চন্দ্রমল্লিকার চাষ করে ডালিয়ার ফলন ভালো পেলেও পোকা ও রোগের কারণে চন্দ্রমল্লিকার ফলন ভালো পাননি।

ডালিয়ার রোগ ও পোকা দমনে যে ব্যবস্থা রহিম নেন তা তিনি চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও প্রয়োগ করেন। কিন্তু দুটি ফুলের জন্য দমন পদ্ধতি আলাদা। যেমন- ডালিয়ার রোগের মধ্যে রয়েছে পাতা পচা, কান্ড পচা ও গোড়া পচা রোগ। এজন্য মেটালাক্সিল ওষুধ ২ মিলি/লিটার হারে প্রয়োগ করতে হবে। ডালিয়ার পোকার মধ্যে প্রধান প্রধান হচ্ছে জাব, হপার বা জ্যাসিড, পাতা শোষক ও মাকড়। এসব পোকা দমনের জন্য টাফগর, সাকসেস ইত্যাদি ওষুধ ১-২ মিলি/লি. হারে প্রয়োগ করতে হবে।

অন্যদিকে, চন্দ্রমল্লিকায় বেশ কয়েকটি রোগ-পোকা আক্রমণ করতে পারে। রোগের মধ্যে রয়েছে মিলডিউ ও পাতার দাগ রোগ। রোগ দমনের জন্য মেনকোজেব ওষুধ ১.২ মিলি/লিটার পানিতে গুলে ২-৩ বার স্প্রে করতে হবে। পোকার মধ্যে রয়েছে জাব পোকা ও মাকড়। জাব পোকা দমনের জন্য সাইজেলোথ্রিন নামক ওষুধ ১-২ মিলি/লিটার হারে পানিতে স্প্রে করতে হবে। পাতায় মাকড়ের আক্রমণ হলে প্রোপারজাইট নামক ওষুধ ২-৩ মিলি/লিটার পানিতে মিশিয়ে সপ্তাহান্তর ২ বার স্প্রে করতে হবে। তাই দেখা যাচ্ছে, ফুল দুটিতে আক্রমণকারী পোকা ও রোগের ধরন ভিন্ন এবং তাদের প্রতিকার ব্যবস্থাও ভিন্ন। তাই ভিন্ন দমন ব্যবস্থা গ্রহণ না করার দরুন তিনি ক্ষতিগ্রস্ত হন। সুতরাং উক্তিটি যথার্থ।

4 views

Related Questions