1 Answers

এফ রহমান গ্রুপের মহাজনের উক্তিটি যথার্থ। এফ রহমান গ্রুপে কর্মরত সবার মধ্যে ইসলামি ভ্রাতৃত্বের এক সুমহান সম্পর্ক বিদ্যমান। এরা এক কাতারে নামাজ আদায় করে পরস্পর পরস্পরকে সাহায্য করে। এ সম্পর্কে ইন্ডাস্ট্রির মহাজন বললেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণে নিয়োজিত থাকে আল্লাহ তার প্রয়োজন পূরণে নিয়োজিত থাকেন।' তার এ কথার সমর্থন পাওয়া যায় রাসুল (স) এর হাদিসে।

রাসুলের হাদিস অনুযায়ী একজন মুসলিম অপর মুসলিমের ভাই। সব মানুষ এক অভিন্ন উৎস থেকে উৎসারিত। মুসলমানদের মধ্যে তাই 'যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে ওঠে তা ইমানি ভ্রাতৃত্ব। এ ভ্রাতৃত্ব সংরক্ষণ করা ইমানের অনিবার্য দাবি। মুমিনদেরকে এ দাবী পূরণে যথাযথ ভূমিকা পালন করতে হবে। কারণ এ দাবি পূরণে অর্থাৎ মুসলিম ভাইয়ের অভাব ও প্রয়োজন পূরণ করলে আল্লাহর সাহায্য পাওয়া যাবে। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সে ব্যক্তির অভাব ও প্রয়োজন পূরণ করবেন। মুসলিম ভাই তার ভাইয়ের ওপর জুলুম না করলে আল্লাহও তার সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন। ভাইয়ের ওপর কোনো ধরনের অন্যায় আচরণ না করলে আল্লাহ তার হেফাজত করবেন।

পরিশেষে বলা যায়, মুসলিম ভাইয়ের বিপদে পাশে দাঁড়ালে আল্লাহ তার বিপদ-মুসিবত দূর করে দেবেন। এফ রহমান গ্রুপের মহাজনের কথায় হাদিসের এ বিষয়টি ফুটে ওঠায় তার উক্তিটি যথার্থ।

4 views

Related Questions