1 Answers

বাশার এর চাষকৃত মুকুন্দপুরী, ইপসা ও মাধুরী এ তিন জাতের পেয়ারায় দেখা দেওয়া রোগগুলো হল এ্যানথ্রাকনোজ, স্যুটি মোল্ড, স্ক্যাব, ডাই ব্যাক এবং পোকাগুলো হলো সাদা মাছি, ফল মাছি, মিলিবাগ, জাব পোকা ইত্যাদি।

এ্যানথ্রাকনোজ রোগ দমনের জন্য বাশার তার ফলের গাছে ২-৩ সপ্তাহ পর পর কম্প্যানিয়ন ২ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবে এবং বাগান পরিষ্কার রাখবে। স্যুটি মোল্ড রোগ দমনের জন্য পেয়ারার গাছে ব্লিটক্স ২ গ্রাম/লিটার এর সাথে অটোমিডা ১ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবে। স্ক্যাব দমনে সে তার পেয়ারার গাছে সাকসেস বা কুমুলাস ১.৫ মিলি/ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবে। ডাই ব্যাক রোগে গাছ আক্রান্ত হলে সে বোর্দোমিশ্রণ (১%) প্রয়োগ করবে।

সাদা মাছি পোকার আক্রমণ দেখা দিলে সে তার পেয়ারার গাছে ৭-১০ দিন পরপর অটোমিডা ১ গ্রাম/লিটার বা তুন্দ্রা ০.৫ গ্রাম/লিটার পানিতে মিশিয়ে স্প্রে করবে। ফলমাছি দমনের জন্য এমিটাফ ১.৫ গ্রাম বা রীভা ০.৫ মিলি/লিটার পানিতে মিশিয়ে সপ্তাহান্তর ২-৩ বার স্প্রে করতে হবে। মিলিবাগ দমনের জন্য সাবানের গুঁড়াসহ রীভা/অটোমিডা পাতায় স্প্রে করতে হবে। জাব পোকা দমনে ম্যালাথিয়ন ৫৭ ইসি ১ মিলি/লিটার পানিতে মিশিয়ে ৭-১০ দিন পরপর ২-৩ বার স্প্রে করতে হবে।

উপরিউক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করলে বাশার তার চাষকৃত পেয়ারা ফলের রোগ ও পোকা দমন করে অর্থনৈতিক ক্ষতি এড়াতে পারবে।

4 views

Related Questions