1 Answers
শিশিরের বন্ধুর চাষকৃত ফলটি হলো কমলা যা অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ ফল।
কমলা ভিটামিন 'সি' সমৃদ্ধ একটি সুগন্ধি ফল। পুষ্টির প্রায় অধিকাংশ উপাদান, যেমন- শর্করা, আমিষ, খনিজ লবণ, চর্বি, ভিটামিন ইত্যাদি উল্লেখযোগ্য পরিমাণে থাকে। এ ফল দিয়ে বিভিন্ন প্রকার জুস, আচার, জেলি ও মোরব্বা তৈরি করা যায়। এ ফলের বিভিন্ন প্রকার ঔষধি গুণও আছে। যেমন-ঠাণ্ডা ও সর্দিতে এ ফল ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বিবিধ কমলার খোসা ও বীজ রোগনাশক। নার্সারিতে এ ফলের চারা, বীজ, কলম তৈরি করেও অনেক লোকের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। মানুষ ও পশুপাখির খাদ্য হিসেবে ফল, বীজ, গাছের পাতা, ফলের খোসা ব্যবহৃত হয়।
মাঠ ফসলের চেয়ে কমলা চাষের উৎপাদন খরচ কম কিন্তু দাম বেশি। একটি গাছ প্রতি বছরে ৩০০-৫০০টি কমলা ধারণ করে। সে হিসেবে বছরে একটি গাছ থেকে ৪৫০০-৭৫০০ টাকা আয় করা সম্ভব। এছাড়া জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ এভাবে ফল চাষ করে অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করা সম্ভব। অতএব বলা যায়, শিশির মিয়ার বন্ধুর চাষকৃত ফলটি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।