1 Answers
আমি মনে করি উদ্দীপকে সুকুমার সাহার ব্যবসায় সাফল্য, অর্জনে অর্থনৈতিক পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অর্থনৈতিক পরিবেশ মূলধন ও বিনিয়োগ, অর্থবাজার, মূলধন বাজার, লিজিং, বিমা কোম্পানি ইত্যাদি উপাদান নিয়ে গঠিত।
উদ্দীপকে সুকুমার সাহা লোকসানের মুখোমুখি হওয়ায় ব্যবসায় চালু রাখার জন্য নতুনভাবে মূলধনের প্রয়োজন হয়। তাই তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করেন। কেননা মূলধন ছাড়া ব্যবসায় চলতে পারে না। এ মূলধন হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান।
ব্যবসায় পরিবেশের ওপর অর্থনৈতিক উপাদান প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে। সুকুমার সাহা যদি ব্যাংক থেকে সহযোগিতা পায় তাহলে অতিরিক্ত মূলধন সংগ্রহের মাধ্যমে তিনি বৃহদাকারে ফুলের ব্যবসায় শুরু করতে পারবেন। ফলে তিনি অধিক ফুল বিক্রির মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। তাই বলা যায়, সুকুমার সাহার ব্যবসায় সাফল্য অর্জনে অর্থনৈতিক পরিবেশ অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।