1 Answers
উদ্দীপকে মহিউদ্দিন সাহেব মুগ ডালের চাষ করেন। ফসল চাষের একটি ব্যয়বহুল খাত হলো সার প্রয়োগ। এই ব্যয়ভার বহনের সামর্থ্য অনেক চাষির থাকে না। সেদিক থেকে মুগ ডাল চাষে সার বাবদ ব্যয় অনেক কম হয়, বরং এটি বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন সংবন্ধনের মাধ্যমে জমির উর্বরতা বাড়াতে সাহায্য করে। মুগ ডাল স্বল্প সময়ে উৎপাদন করা যায়। এছাড়া কম পরিচর্যা ও স্বল্প পানি ব্যবহারেও এর ভালো ফলন পাওয়া যায়। মুগ ডালের গাছ গবাদিপশুর খাদ্য হিসেবেও ব্যবহার করা হয়। এ ফসলের বীজ এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবং প্রায় সব ধরনের মাটিতেই বিনা চাষে ফলানো যায়। তাছাড়া মুগ ডালের মাধ্যমে কম খরচে আমিষের চাহিদা পূরণ করা যায় বলে, দরিদ্র জনগোষ্ঠীর জন্যে ফসলটি বেশ গুরুত্বপূর্ণ। পরিশেষে বলা যায়, মহিউদ্দিন সাহেবের চাষকৃত মুগ অর্থনৈতিক দিক দিয়ে অনেক লাভজনক একটি ফসল।