মহিউদ্দিন সাহেব ইউরিয়া প্রয়োগ না করে ভুল করেননি -উক্তিটির সার্থকতা মূল্যায়ন করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের উক্তিটি ছিল, 'মহিউদ্দিন সাহেব ইউরিয়া প্রয়োগ না করে ভুল করেননি।'
মুগ ডাল লিগিউম বা শিম্বি জাতীয় ফসল।, এ ধরনের ফসলের শিকড়ের গুটিতে অবস্থানকারী রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করে (প্রায় ১০০ কেজি নাইট্রোজেন/ হেক্টর) এবং শিকড়ের গুটিতে আবদ্ধ বা সংবন্ধন করে রাখে। এ সংবন্ধনকৃত নাইট্রোজেন গাছের দ্রুত বৃদ্ধি ঘটায়। তাই ডাল জাতীয় ফসলে নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগের খুব বেশি প্রয়োজন পড়ে না। ফলে মুগ ডাল চাষে ইউরিয়া প্রয়োগ না করলে ফলনে খুব বেশি প্রভাব পড়বে না। তবে চারা (প্রাথমিক অবস্থা) থেকে বড় হওয়া পর্যন্ত অর্থাৎ, নাইট্রোজেন আহরণে সক্ষম হওয়ার পূর্ববর্তী সময়ে সামান্য পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করা যেতে পারে। এতে করে ফলন অনেক বেড়ে যায়।
পরিশেষে বলা যায় যে, মহিউদ্দিন সাহেব মুগ ডাল চাষে ইউরিয়া প্রয়োগ না করে ভুল করেননি- উক্তিটি সার্থক।