1 Answers

বাবর আলী পাটের দ্রুত পচনের জন্য জাগ দেওয়ার সময় ইউরিয়া ব্যবহার করেন।

জাগ দেওয়ার সময় বাবর আলী প্রতি ১০০টি আঁটির জন্য ১ কেজি ইউরিয়া ব্যবহার করেন। তিনি সিসি ৪৫ জাতটির ১২০০ টি আঁটি জাগ দিতে ১২ কেজি ও সিসি গ্রিন জাতের ১৫০০টি আঁটি জাগ দিতে ১৫ কেজি ইউরিয়া ব্যবহার করেছিলেন। তিনি ১০০টি আঁটির উপর ১ কেজি ইউরিয়া ছিটিয়ে দিয়ে তার উপর পুনরায় ১০০টি আঁটি দেন। তিনি এ পদ্ধতির পুনরাবৃত্তির মাধ্যমে সমস্ত পাট জাগ দেন। পাট জাগ দিলে পানির ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে পাট পচতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, পাট পচাতে ইউরিয়ার ব্যবহারে পাটের পচন দ্রুত হয় এবং পাট সঠিক সময়ে ও ভালোভাবে পচলে আঁশের মান ভালো হয়।

5 views

Related Questions