1 Answers
মনির কুল চাষ করার সিদ্ধান্ত নেয় এবং কুল চাষ করতে কুঁড়ি সংযোজন করা প্রয়োজন।
এই কুঁড়ি সংযোজন করতে মনিরকে কিছু কাজ করতে হয়। উপজোড় গাছের ডালের প্রত্যেক পাতার গোড়ায় অবস্থিত যেসব কুঁড়ি ৪-৫ দিনের মধ্যে ফোটার সম্ভাবনা থাকে সেসব কুঁড়ি সমৃদ্ধ ডাল সংগ্রহ করতে হবে এবং বোঁটার কিছু অংশ রেখে সমস্ত পাতা কেটে ফেলতে হবে। কুলের ক্ষেত্রে প্যাচ বা তালি বাডিং-ই তুলনামূলকভাবে সহজ ও বহুল ব্যবহৃত পদ্ধতি। এ পদ্ধতিতে চারা পেতে হলে নির্ধারিত স্থানে বীজ ও চারা তৈরি করে তার উপর বাডিং এর মাধ্যমে কলম করতে হবে। এ কলমের ক্ষেত্রে প্রথমে আদিজোড় শাখা থেকে আয়তকারে বাকল তুলে ফেলতে হবে। শূন্যস্থানে বাকলসহ কাঙ্ক্ষিত জাতের কুঁড়িটি হালকা চাপ | দিয়ে কাঠের সাথে সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। বাডিং ফিতা বা পলিথিনের ফিতা দিয়ে বাকলসহ কুঁড়িটিকে আদিজোড় ডালের সহিত এমনভাবে পেঁচিয়ে বেঁধে দিতে হবে যেন শুধুমাত্র কুঁড়িটি উন্মুক্ত থাকে এবং বাকলটি আলগা হয়ে না যায়। এরপর কুঁড়ি বসানোর স্থান থেকে ৫.০-৭.৫ সেমি উপরে আদিজোড় ডালের মাথাটি কেটে ফেলতে হবে।
সুতরাং, কুল গাছের কুঁড়ি সংযোজনের ক্ষেত্রে মনিরকে উপরিল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।